চলতি অর্থবছরে কৃষি খাতে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৮ হাজার কোটি টাকা।

 

চলতি অর্থবছরে কৃষি খাতে ৩৮ হাজার কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে অর্থবছরের প্রথম প্রান্তিক, জুলাই-সেপ্টেম্বরে, ব্যাংকগুলো বিতরণ করেছে মাত্র ৬ হাজার ৪৫৮ কোটি টাকা।

গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৮ হাজার ৮২৪ কোটি টাকা, যা তুলনামূলকভাবে ২৬ শতাংশ কম।

সাম্প্রতিক দুটি বন্যার কারণে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিত্যপণ্যের বাজারেও অস্থিরতা বিরাজ করছে। এ অবস্থায় কৃষি ঋণ বিতরণ কমে যাওয়ার ফলে আসন্ন রবি ও বোরো মৌসুমে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

ব্যাংকারদের মতে, প্রথম প্রান্তিকে কৃষিতে ঋণপ্রবাহ কম হলেও সামনের দিনগুলোতে তা আবার বাড়বে। তারা বলছেন, জুলাই-আগস্টের অস্থিরতা এবং ব্যাংক খাতে গণঅভ্যুত্থান-পরবর্তী অনিশ্চয়তার কারণে ঋণ বিতরণ কমে যায়।

গত অর্থবছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার কোটি টাকা। সে তুলনায় চলতি অর্থবছরে এই লক্ষ্যমাত্রা সাড়ে ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রা বাড়ানো হলেও প্রথম প্রান্তিকেই প্রকৃত ঋণ বিতরণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

Post a Comment

Previous Post Next Post